মাগুরার মহম্মদপুর বাজারে মরা গরু জবাই করে মাংস বিক্রি করার অপরাধে তিনজনকে ছয় মাসের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার সকালে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসিফুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন। দ-প্রাপ্তরা হলেন সদর উপজেলার জাহিদুল ইসলাম (৩৫), রাকিব উদ্দিন (১৯) ও সাকিব (২০)।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মরা গরুর মাংস বিক্রির খবর পান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বাজারের একটি মাংসের দোকান থেকে ৫ কেজি মাংস জব্দ করেন। পরে বিক্রেতাসহ এ ঘটনায় জড়িত তিনজনকে ছয় মাসের জেল ও ১০ হাজার টাকার জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড দেন।
