ভুয়া কাস্টমস কর্মকর্তাসহ ১৬ প্রতারক গ্রেপ্তার

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১২:৩০ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পৃথক ঘটনায় ১৬ জন প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আটকদের মধ্যে ভুয়া কাস্টমস কর্মকর্তাও আছেন।

বুধবার সিআইডির দুটি টিম রাজধানীর রমনা থানাধীন বেইলি রোড ও ভাটারা থানাধীন বারিধারা ও নতুন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরার নেতৃত্বে এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে সিআইডির কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত