বুয়েটের সাবেক দুই উপাচার্যসহ অবসরপ্রাপ্ত ১৯ শিক্ষককে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী পেনশন সুবিধা দিতে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তা বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত চার বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের ওই আদেশ বাতিল চেয়ে করা রিভিউ আবেদন বৃহস্পতিবার খারিজ করে দেন।
এর আগে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বুয়েট কর্তৃপক্ষের করা লিভ টু আপিল খারিজ করেছিলেন আপিল বিভাগ।
এরপর এটি পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করা হয়। আদালতে বুয়েটের অবসরপ্রাপ্ত শিক্ষকদের পক্ষে শুনানি করেন আইনজীবী উর্মি রহমান।
