আগামী সপ্তাহে সংরক্ষিত নারী আসনে ভোটের তফসিল

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ০৪:৩৪ পিএম

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, আগামী সপ্তাহে সংরক্ষিত নারী আসনে তফসিল ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত আসন অনুসারে সংরক্ষিত ৫০ আসনের মধ্যে এবার বাংলাদেশ 

আওয়ামী লীগ ৪৩, জাতীয় পার্টি ৪, ঐক্যফ্রন্ট ১ এবং স্বতন্ত্র ও অন্যান্য দল সিলে ২ আসন পাবে।

সচিব আরো বলেন, মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে সারাদেশে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে। প্রবাসীদের ভোটার করার বিষয়ে সচিব বলেন, আগামী এপ্রিল মাস থেকে প্রবাসীদের ভোটার করার কাজ শুরু করা হবে।

এ ক্ষেত্রে প্রথমে পাইলট প্রকল্প হিসেবে সিঙ্গাপুরে যেসব বাংলাদেশি থাকেন তাদের ভোটার করা হবে জানিয়ে তিনি বলেন, পাঁচ থেকে সাত দিনের মধ্যে তাদের ভোটার করতে একটি টিম সিঙ্গাপুরে যাবে। এরপর দুবাইয়ে প্রবাসীদের ভোটার করার কার্যক্রম শুরু করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত