টাঙ্গাইলে গৃহবধূ সোনিয়া হত্যা জড়িতদের বিচারের দাবি পরিবারের

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ০৪:৩১ এএম

জেলার দেলদুয়ারে গৃহবধূ সোনিয়া আক্তার মুক্তা হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা।

লিখিত বক্তব্যে সোনিয়ার ভাই উজ্জ্বল হোসেন খান বলেন, সাত বছর আগে সোনিয়ার সঙ্গে উপজেলার নরুন্দা গ্রামের মজিরর রহমানের ছেলে মিঠুন মিয়ার বিয়ে হয়। তাদের ঘরে ছয় বছরের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজন সোনিয়াকে নির্যাতন করত। মিঠুন দেশে ফিরে ভালো কোনো কাজ না পেয়ে ফের বিদেশ যাওয়ার জন্য ৭ লাখ টাকা দাবি করে তাদের কাছে। গত সোমবার সকালে পরিকল্পিতভাবে সোনিয়াকে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচারণা চালায়। নিহত সোনিয়ার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখে তাদের সন্দেহ হয়। পরে এ বিষয়ে থানায় মামলা করতে গেলে পুলিশ কোনো মামলা নেয়নি। এ ব্যাপারে নিহতের বাবা মনিরুজ্জামান বাদী হয়ে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করবেন বলে জানান উজ্জ্বল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত