‘নির্বাচনে পরাজিত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ’

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১১:০৮ পিএম

নির্বাচনে পরাজিত হয়ে আন্দোলন, জ্বালাও পোড়াও, ঘেরাও এবং নাশকতামূলক কর্মকাণ্ড করলে তা ফৌজদারি অপরাধ বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ এম এ মান্নান। তিনি শুক্রবার বিকেলে দক্ষিণ সুনামগঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।  

মন্ত্রী বলেন, যে কেউ, আমাদের দলের লোকও যদি নাশকতা মূলক কাজ করে তার বিরুদ্ধে মামলা হবে এবং তাকে আইনের আওতায় আনা হবে। 

পরিকল্পনা মন্ত্রী আলহাজ বলেন, হাওরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ মমত্ববোধ আছে। কারণ হাওর অঞ্চল সব সময় অবহেলিত, বঞ্চিত। হাওরের উন্নয়নে আগে কোন সরকার কাজ করে নি। হাওরের উন্নয়ন গত ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা উদ্যোগ নিয়েছেন। 

পরে মন্ত্রী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে স্থানীয় এফআইভিডিবি হলরুমে তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত