পররাষ্ট্রমন্ত্রীকে মার্কিন রাষ্ট্রদূতের অভিনন্দন

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ০৩:০২ এএম

বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার।  গতকাল রবিবার এক চিঠিতে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে সবেচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারী এবং বাংলাদেশের রপ্তানি পণ্যের সবচেয়ে বড় বাজার। তা ছাড়া যুক্তরাষ্ট্রে অনেক বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের বাস রয়েছে। ফলে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র ওতপ্রোতভাবে জড়িত। চিঠিতে বাংলাদেশ ও দেশটির মানুষের সঙ্গে সম্পর্ককে যুক্তরাষ্ট্র খুবই গুরুত্ব দিয়ে দেখে বলেও উল্লেখ করেন মিলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত