ডিএসসিসি মেয়র বললেন খাদ্যে ভেজাল মেশালে কারাদণ্ড

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ০৪:১৫ এএম

খাদ্যে ভেজাল মেশানোর প্রমাণ মিললে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।  তিনি বলেন, ‘কোথাও খাদ্যে ভেজাল বা স্বাস্থের জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থের প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তকে কারাদণ্ডে দণ্ডিত করার নির্দেশ প্রদান করা হলো।’

গতকাল রোববার সকালে রাজধানীর ধানমণ্ডিতে খাদ্যে ভেজালবিরোধী সপ্তাহব্যাপী বিশেষ অভিযান উদ্বোধনকালে তিনি বলেন, ‘খাদ্যে ভেজাল পেলে আর্থিক জরিমানার বিধান বেশি সুফল এনে দিচ্ছে না।  তাই আজ থেকে শুরু হওয়া এই অভিযানে আমরা আরেকটু কঠোর হতে চাই, আরেকটু শক্ত হতে চাই।  আমরা নাগরিকদের জীবনের নিরাপত্তা, খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।  যেসব প্রতিষ্ঠানে খাদ্যে ভেজাল পাওয়া যাবে তাদের নিরুৎসাহিত করতে প্রতীকী বা কয়েকদিনের জন্য হলেও কারাদণ্ড প্রদান করতে চাই।’

মেয়র আরও বলেন, ‘এই বিশেষ কর্মসূচির মাধ্যমে আগামী ৭ কার্যদিবস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় খাদ্যে ভেজালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হবে।’ ডিএসসিসির পাঁচটি অঞ্চলে ব্যাপকভাবে এই অভিযান পরিচালনা করা হবে বলে মেয়র জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত