ইরানে সামরিক বিমান বিধ্বস্ত নিহত ১৫

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১১:১০ পিএম

ইরানের সামরিক বাহিনীর একটি কার্গো বিমান বিধ্বস্তে ১৫ জন নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনীর বরাতে ফারস সংবাদ সংস্থা জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে গতকাল সোমবার দেশটির রাজধানী তেহরানের পশ্চিমে বোয়িং-৭০৭ কার্গোটি বিধ্বস্ত হয়। বিমানটিতে থাকা এক আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে। সংবাদ সংস্থাটির বরাতে বিবিসি জানিয়েছে, আলবুর্জ প্রদেশের কারাজের কাছে ফাত বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত হয়। কার্গোটি মাংস নিয়ে বিশকিক থেকে কিরগিজস্তানে যাচ্ছিল। সেনাবাহিনী জানিয়েছে, বিমানে মোট ১৬ আরোহী ছিলেন। এদের মধ্যে শুধু একজন ফ্লাইট ইঞ্জিনিয়ারকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, জরুরি অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায়। এরপর রানওয়ের শেষ প্রান্তের দেয়ালে গিয়ে ধাক্কা খায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত