অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে সেরেনা

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ০৩:১৭ পিএম

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে শুভ সূচনা করেছেন সেরেনা উইলিয়ামস। সহজ জয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের এই তারকা খেলোয়াড়।

মেলবোর্নে মঙ্গলবার নারী এককে জার্মানির অবাছাই টাটজানা মারিয়াকে ৬-০, ৬-২ গেমে হারান ষোড়শ বাছাই সেরেনা। দুই বছর আগে এখানেই গর্ভবতী অবস্থায় ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ড স্ল্যামটি জিতেছিলেন ৩৭ বছর বয়সী এই খেলোয়াড়।

অস্ট্রেলিয়ান ওপেনে এবার শ্রেষ্ঠত্ব দেখাতে পারলে দারুণ একটি রেকর্ড স্পর্শ করবেন টেনিসের উন্মুক্ত যুগে একক লড়াইয়ে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জেতা সেরেনা। স্পর্শ করবেন সর্বকালের সবচেয়ে বেশি ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জেতা অস্ট্রেলিয়ান কিংবদন্তি মার্গারেট কোর্টকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত