চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় কলেজছাত্রীর মৃত্যু

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ০১:৪৪ পিএম

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার মোড়ে কাভার্ডভ্যানের চাপায় সোমা বড়ুয়া নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোমা বড়ুয়া সরকারি সিটি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী। তিনি চাঁন্দগাও বাহির সিগন্যাল বড়ুয়া পাড়ার রূপায়ণ বড়ুয়ার মেয়ে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার।

তিনি জানান, সকালে কোতোয়ালির মোড়ে কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান সিটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সোমা বড়ুয়া। পুলিশ মৃতদেহ উদ্ধার করে চমেকের মর্গে প্রেরণ করেছে।

কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত