জাতীয় পার্টি শক্ত বিরোধী দলের ভূমিকা রাখবে: রাঙ্গা

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ০২:৩৯ পিএম

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, সংবিধানে বিরোধী দলের ভূমিকা অনুযায়ী জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবে।

বুধবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আগ্রহী প্রার্থী নেত্রীদের হাতে মনোনয়ন ফরম বিতরণকালে গণমাধ্যম কর্মীদের তিনি এ কথা বলেন।

মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘দেশের মানুষের কথা, যানজটের কথা, প্রতিদিনের সমস্যা জাতীয় পার্টির সংসদ সদস্যরা সংসদে তুলে ধরবেন।’

জাপা মহাসচিব বলেন, ‘গণমানুষের কথা বলতে এবং সাংবাদিকদের স্বার্থ রক্ষায় জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতীয় পার্টি শক্ত বিরোধী দলের ভূমিকা রাখবে। দেশের মানুষের মনের কথা বলেই জাতীয় পার্টি সাধারণ মানুষের আস্থা অর্জন করবে।’

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য প্রফেসর মাসুদ এম রশিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. সেলিনা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পারভিন তারেক লিজা, কেন্দ্রীয় নেতা আলহাজ্জ মো. মোহিবুল্লাহ, মো. রেজাউল করিম, রিতু নুর, জেসমিন নুর প্রিয়াংকা, মিনি খান, আমিনা খানসহ প্রমুখ নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত