মালয়েশিয়ায় ইসরায়েলি প্রতিনিধি বা দেশটির সম্পৃক্ততা আছে, এমন কোনো অনুষ্ঠানের আয়োজন করা হবে না। গতকাল বুধবার মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ এ কথা বলেছেন বলে আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
সাইফুদ্দিন বলেন, মালয়েশীয় সরকার প্যারা সুইমিং প্রতিযোগিতায় ইসরায়েলি অ্যাথলেটদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেবে না। চলতি বছরের জুলাইয়ে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতা ২০২০ সালের টোকিও প্যারালিম্পিকসের বাছাইপর্ব।
গত সপ্তাহে মন্ত্রিসভা নিশ্চিত করেছে, খেলা কিংবা অন্য কোনো অনুষ্ঠানে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে না ইসরায়েলি কোনো প্রতিনিধি। ইসরায়েলের বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের অংশ হিসেবে দেশটির সম্পৃক্ত থাকা কোনো অনুষ্ঠান আয়োজন না করারও সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া।
