'জিনের বাদশা' পরিচয়ে বিকাশের টাকা হাতিয়ে নিত তারা

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ০৮:১১ পিএম

জিনের বাদশা পরিচয়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপি ডিবি’র সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অর্গানাইজড ক্রাইম প্রিভেনশন টিম।

আটককৃতরা হলো জিনের বাদশা খ্যাত মো. সাইফুল ইসলাম ওরফে দুর্জয় (২০) ও  মো. সুজন সরকার (২৮)।

বুধবার রাত সাড়ে এগারোটায় নীলফামারীর ডোমার থানা এলাকা থেকে  তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে বিকাশের মাধ্যমে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন কোম্পানির বিকাশ অ্যাকাউন্ট করা ৮টি মোবাইল সিম, ১টি মোবাইল ফোন ও বিকাশের মাধ্যমে প্রতারণা করে নেয়া নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিশেলনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ওবাইদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, প্রতারক চক্রটি জিনের বাদশার পরিচয় দিয়ে বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে বা বন্ধু পরিচয়ে অথবা নিকট আত্মীয়ের অসুস্থতার কথা বলে বিভিন্ন মানুষের মোবাইল ফোনে ফোন করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে।

তিনি জানান, এ বিষয়ে গোয়েন্দা পুলিশের নিকট অভিযোগ আসলে প্রতারক চক্রটিকে গ্রেপ্তারে অভিযানে নামে সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের  অর্গানাইজড ক্রাইম প্রিভেনশন টিম।

তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ডোমার থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের গুলশান থানায় মামলায় বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত