উত্তরায় বস্তিতে অগ্নিকাণ্ড

ভস্মীভূত ২০ ঘর ও দোকান

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ০২:০৩ এএম

রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২০টি ভাঙারি দোকান ও ঘর পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। উত্তরা পূর্ব থানার এসআই সুজন কুমার দেশ রূপান্তরকে বলেন, ‘আগুনের ঘটনায় প্রায় ২০টির মতো দোকান ও কাঁচাঘর পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।’ অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে তিনি জানান, প্রাথমিক তদন্তে সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস জানায়, জামতলা এলাকার রেললাইন ঘেঁষে গড়ে ওঠা বস্তির একটি ভাঙারি দোকান থেকে আগুনের সূত্রপাত। কিছুক্ষণের মধ্যেই তা পাশের দোকান ও কাঁচাঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে স্থানীয়দের প্রচেষ্টায় আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত