সংবাদ সম্মেলনে রিজভী

টিআইবির প্রতিবেদনে সরকার ও ইসির আঁতে ঘা লেগেছে

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ০২:০৮ এএম

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনে ‘ভোট ডাকাতির মহাসত্য’ প্রকাশ হওয়ায় ‘সরকার ও নির্বাচন কমিশনের আঁতে ঘা লেগেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, টিআইবি রিপোর্টে সরকার ও নির্বাচন কমিশনের আঁতে ঘা লেগেছে। সরকারের সর্বব্যাপী নিয়ন্ত্রণের ঘন অন্ধকার ভেদ করে টিআইবি রিপোর্টে ভোট ডাকাতির মহাসত্য প্রকাশ হওয়াতে সরকারের মন্ত্রীরা ও নির্বাচন কমিশন মুখ লুকাতে পারছে না। এখন তারা আর্তচিৎকার করে সত্য লুকানোর যে চেষ্টা করছে। এতে কোনো লাভ নেই। তিনি বলেন, 

মানুষ যা জানার ভোটের আগের দিন রাত থেকে জেনেছে। আন্তর্জাতিক মানসম্পন্ন বিভিন্ন সংগঠন নির্বাচনের মহাভোট ডাকাতি নিয়ে প্রতিবেদন, মন্তব্য করেছে। বিশ্বের নানা গণতান্ত্রিক দেশ বলেছে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত