চাঁপাইনবাবগঞ্জে মৌসুমী খুন সন্দেহভাজন আসামি আটক

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ০১:৫৩ এএম

চাঞ্চল্যকর মৌসুমী হত্যাকান্ডের ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে ইসরাইল হোসেন (১৯) নামের এক অটোরিকশাচালককে আটক করেছে পুলিশ। আটক ইসরাইল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রামকৃষ্টপুর মাঝপাড়া গ্রামের মুরশেদ আলীর ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার ওসি কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে শহরের রামকৃষ্টপুর থেকে ইসরাইলকে আটক করা হয়। মৌসুমী হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আটক ইসরাইলকে গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ওসি জানান, ইসরাইলকে জিজ্ঞাসাবাদের জন্য আজ শনিবার আদালতে রিমান্ড আবেদন করা হবে।

গত ১৩ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ শহরের অক্ট্রয় মোড় এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে হাত-পা বাঁধা অবস্থায় মৌসুমীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই মৌসুমীর বাবা চাঁপাইনবাবঞ্জ সদর উপজেলার আতাহার গ্রামের আজিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মৌসুমীর বাড়ি আতাহার গ্রামে হলেও তিনি বসবাস করতেন রেলপাড়ার বস্তিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত