রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় চার্জশিটভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে রোববার মোবাইলে এক এসএমএস বার্তায় জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা।
এতে বলা হয়, গাজীপুর থেকে হলি আর্টিজান জঙ্গি হামলার অর্থ, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী এবং হলি আর্টিজান হামলায় চার্জশিটভুক্ত আসামি জেএমবির অন্যতম শুরা সদস্য মো. মামুনুর রশিদ ওরফে রিপন ওরফে রেজাউল করিম ওরফে রেজাকে গ্রেপ্তার করেছে র্যাব।
এময় তার কাছ থেকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলেও এসএমএস বার্তায় জানানো হয়।
