সিঙ্গাপুর গেলেন এরশাদ

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ০৫:০৩ পিএম

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও একাদশ সংসদের বিরোধী দলীয় নেতা এইচ এম এরশাদ সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। শনিবার দুপুর পৌনে ১টার দিকে তিনি সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ঢাকা ত্যাগ করেন বলে জাপা সূত্র জানায়।

এর আগে এরশাদের ব্যক্তিগত সহকারী খালেদ আখতার জানান, এরশাদ গত এক মাস ধরে প্রায় কিছু খেতে পারছেন না। লিভারের সমস্যার কারণে তার এ জটিলতা তৈরি হয়েছে বল জানান তিনি।

তিনি জানান, এরশাদের রক্তে বিলুরুবিনের মাত্রা উচ্চ এবং তিনি হাঁটুর ব্যথায়ও ভুগছেন। 

৮৯ বছর বয়সী এই সাবেক সামরিক সরকারের প্রেসিডেন্ট এর আগে গত দুই মাস রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নেন।

গত বছর ডিসেম্বরের ১০ তারিখ তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। এরপর ২৬ ডিসেম্বর ফিরে আসেন। একাদশ সংসদ নির্বাচনে তিনি রংপুর-৩ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার দলের ২২ সদস্য এই নির্বাচনে বিজয়ী হয়।

গত ৪ জানুয়ারি এক বিবৃতিতে এরশাদ তার দলের বিজয়ী প্রার্থীদের সংসদে বিরোধী দল হিসেবে অংশ নিতে নির্দেশ দেন।

এ ছাড়া তার ভাই জি এম কাদের তার 'অবর্তমানে' জাপার চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলেও সিদ্ধান্ত দেন এরশাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত