রাজধানীর কলাবাগানের একটি বাসা থেকে গতকাল সোমবার সকালে এক অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন মৃতের স্বামী। নিহত রুনা আক্তার (২০) নামে ওই গৃহবধূ সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছে তার পরিবার। তাদের দাবি, রুনার স্বামী মো. আসিফ তাকে হত্যা করে পালিয়েছে। কলাবাগান
থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান দেশ
রূপান্তরকে বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের স্বামী পলাতক। তাকে ধরার চেষ্টা চলছে।’ এসআই মো. আরিফ জানান, রুনার গলায় কালচে দাগ রয়েছে। কলাবাগানের নর্থ সার্কুলার রোডের ভূতের গলির ৮ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। রুনা শরীয়তপুর নরিয়া উপজেলার শালদ গ্রামের নুর মিয়ার মেয়ে। সাত ভাইবোনের মধ্যে তিনি ষষ্ঠ। তার বাবামা ও অন্য ভাইবোন রুনার বাসার পাশেই ৬২/২ নম্বর বাসায় থাকেন। রুনার স্বামী আসিফ শাহবাগে ফুলের ব্যবসা করেন। গ্যাস সিলিন্ডারের একটি দোকানও রয়েছে তার। রুনার ছোট বোন সুবর্ণা বলেন, ‘সকালে আপুর মৃত্যুর সংবাদ পেয়ে কলাবাগান থানায় গিয়ে আপুর বাসায় সাবলেট থাকা ইমরান ভাইকে দেখি। উনি ও পুলিশের সঙ্গে বাসায় গিয়ে দেখি বিছানার ওপর আপুর মৃতদেহ।’ মৃতের বড় ভাই আদনান আলম বলেন, ‘দেড় বছর আগে প্রেম করে বিয়ে করে রুনা আর আসিফ। এরপর থেকেই ভূতের গলির ওই বাসার নিচতলায় ভাড়া থাকত
