ডিজিটাল নিরাপত্তা আইনে বিএনপি নেত্রী গ্রেপ্তার

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ০২:১৭ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে দেওয়ান মাহমুদা আক্তার লিটা (৩২) নামে বিএনপির এক নেত্রীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৭।

চট্টগ্রামে জিইসি মোড় এলাকা থেকে সোমবার রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সদস্যরা।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. মাশকুর রহমান দেশ রূপান্তরকে জানান, ফেসবুকে রাষ্ট্রবিরোধী প্রচারণা, প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর ছবি দেওয়ায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে মাহমুদা আক্তার লিটাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে খুলশী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। লিটা চট্টগ্রাম মহানগর মহিলা দলের প্রচার সম্পাদক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত