চাঁদাবাজির মামলা সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১১:৫৭ পিএম

চাঁদাবাজির মামলায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি পীযূষ কান্তি দে-কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর কুয়ারপাড়ের বাসা থেকে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পীযূষ এর আগে মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

কোতোয়ালি থানার ওসি মো. সেলিম মিয়া দেশ রূপান্তরকে জানান, ২০১৬ সালে করা একটি চাঁদাবাজি মামলায় পীযূষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গতকাল অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে পীযূষকে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত