নিউইয়র্কে মুসলমানদের ওপর হামলার ছক, গ্রেপ্তার ৪

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১০:১৮ পিএম

নিউইয়র্কের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি মুসলিম কমিউনিটিতে হামলার পরিকল্পনার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

রচেস্টার অঞ্চলের ওই চার বাসিন্দা ইসলামবার্গের মুসলমানদের ছোট একটি এলাকায় হামলার পরিকল্পনা করেন বলে আলজাজিরার খবরে জানানো হয়।

ব্রায়ান কোলনারি (২০), অ্যান্ড্রু ক্রিসেল (১৮) ও ভিনসেন্ট ভেটোরমাইল (১৯)কে অস্ত্র ও ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে। চতুর্থজনের বয়স মাত্র ১৬। গ্রিসের একটি স্কুলের শিক্ষার্থী সে। বয়স কম হওয়ায় তার নাম প্রকাশ করা হয়নি।

গ্রেপ্তারের সময় তিনজনের কাছ থেকে ২৩টি রাইফেল উদ্ধার করা হয়। ঘরে তৈরি বিস্ফোরকও পাওয়া যায়।

সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘অভিযুক্তরা এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে অনেক লোক মারা যেত। তাদের প্রস্তুতি দেখে অন্তত এটাই মনে হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত