স্পেনের আদলে ষাঁড়দৌড় উৎসব করতে চায় সৌদি

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ০১:২১ এএম

বিনোদন খাত উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে স্পেনের প্যামপ্লোনার ঐতিহ্যবাহী ষাঁড়দৌড়ের মতো উৎসবের আয়োজন করতে চায় সৌদি আরব।

মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশটি মোমের মূর্তির একটি জাদুঘর তৈরির পরিকল্পনাও করছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। 

এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে কোটি কোটি ডলার আয় করা সম্ভব বলে জানিয়েছেন সৌদি আরবের নাগরিক বিনোদন কর্র্তৃপক্ষের প্রধান তুর্কি-আল-শেখ। তার কথা বাস্তব হলে সৌদি আরব মধ্যপ্রাচ্যের প্রধান বিনোদনকেন্দ্রে পরিণত হতে পারে। দেশটিকে এমন রূপান্তরের মূল পৃষ্ঠপোষক যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত