চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ এর দাবিতে মানববন্ধন

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ০৫:৩০ পিএম

সরকারিসহ সব চাকরিতে প্রবেশের বা আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি।

তাদের দাবি দশম জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রণালয় পরপর তিনবার সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর রাখার সুপারিশ করা হলেও তা এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এর প্রেক্ষিতে আগামী ৩০ তারিখ জাতীয় সংসদের অধিবেশনে বিলটি পাশ করার দাবি জানান বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য সংগঠনের আহ্বায়ক সঞ্জয় দাস বলেন, আমরা ইতিমধ্যে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে চাকরিতে বয়সসীমা ৩৫ করার লক্ষ্যে দেখা করেছি, আমাদের দৃঢ় বিশ্বাস বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার অনুযায়ী অতি শিগগিরই আমাদের এই দাবি মেনে নেবে।

পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নুর রশিদ বলেন, মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আমাদের দাবির যৌক্তিক জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে তা বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম আহ্বায়ক বিজিত শিহাব উদ্দীন ইউসুফ, জামিল হোসেন, মারজুক হোসেন, বশিরুল ইসলাম প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত