দেবীগঞ্জে রেলপথমন্ত্রী

মানুষের কল্যাণে নানা পরিকল্পনা করেছে সরকার

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১২:৫৯ এএম

রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তুলতে হবে। যারা স্বাধীনতার বিরোধিতা করে, মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে সেই রাজাকার-আলবদরদের সঙ্গে কোনো আপোস নেই। তাদের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার থাকতে পারে না। আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসায় দেশকে আরও এগিয়ে নেওয়ার দায়িত্ব বেড়ে গেছে। তাই বর্তমান সরকার দেশ ও মানুষের কল্যাণে উন্নয়নের নানা পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি গত শুক্রবার রাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবদারুতলায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় সংবর্ধনার জবাবে ও প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম নুরুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত