‘বোহিমিয়ান র্যাপসডি’ সিনেমায় কুইন ব্র্যান্ডের ভোকাল ফ্রেডি মার্কারি চরিত্রে অভিনয় করে ২৫তম স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা হলেন রামি মালিক। ‘দ্য ওয়াইফ’-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন গ্লেন ক্লোজ। দুটি বিভাগে পুরস্কার জিতেছে ‘ব্ল্যাক প্যান্থার’।
রোববার রাতে এ আসর বসে লস অ্যাঞ্জেলসের শ্রিন অডিটোরিয়ামে। সেখানে টেলিভিশন নাটক হিসেবে চমক দেখিয়েছে ‘দ্য মার্ভেলাস মিসেস মেইজেল’।
এক নজরে পুরস্কারের তালিকা
চলচ্চিত্র
সেরা অভিনেতা: রামি মালিক (বোহিমিয়ান র্যাপসডি)
সেরা অভিনেত্রী: গ্লেন ক্লোজ (দ্য ওয়াইফ)
সেরা পার্শ্ব অভিনেতা: মাহেরশালা আলী (গ্রিন বুক)
সেরা পার্শ্ব অভিনেত্রী: এমিলি ব্ল্যান্ট (আ কোয়াইট প্লেস)
সেরা সম্মিলিত অভিনয়শিল্পী: ব্ল্যাক প্যান্থার
সম্মিলিত স্ট্যান্ট: ব্ল্যাক প্যান্থার

টেলিভিশন
সেরা অভিনেতা (টিভি মুভি/মিনি সিরিজ): ডারেন ক্রিস (দ্য অ্যাসাসিনেশন অফ গিয়ানি ভার্সেসি)
সেরা অভিনেত্রী (টিভি মুভি/মিনি সিরিজ): প্যাট্রিসিয়া আর্কুয়েট (এস্কেপ এট ডানেমোরা)
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): জেসন বেটম্যান (অজার্ক)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): সান্ড্রা ওহ (কিলিং ইভ)
সেরা অভিনেতা (কমেডি সিরিজ): টনি সালহব (দ্য মার্ভেলাস মিসেস মেইজেল)
সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ): র্যাচেল ব্রসনাহান (দ্য মার্ভেলাস মিসেস মেইজেল)
সম্মিলিত অভিনয়শিল্পী (ড্রামা সিরিজ): দিস ইজ আস
সম্মিলিত অভিনয়শিল্পী (কমেডি সিরিজ): দ্য মার্ভেলাস মিসেস মেইজেল
সম্মিলিত স্ট্যান্ট: গ্লো
