শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, সরকারের ধারাবাহিক সফলতাকে ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করেতে হবে। গত রবিবার রাতে নরসিংদী পৌরসভায় বেলাব উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘জাতি আমাদের রায় দিয়েছে উন্নয়নের পক্ষে, এটাকে এগিয়ে নেওয়া ও বাস্তবায়নের জন্য সরকার কাজ করছে। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভুইয়া, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি শমসের জামান ভুইয়া রিটন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন খান মোমেন প্রমুখ উপস্থিত ছিলেন।
