মেষ : ভূসম্পত্তি প্রাপ্তি বা ক্রয় যোগ আছে। ধর্মকর্মে মনোযোগ তথা তীর্থস্থানে বা হজে গমন হতে পারে। আধ্যাত্মিক উন্নতি যোগ আছে।
বৃষ : স্ত্রীর অর্থপ্রাপ্তি যোগ আছে। নিজের ভুলে অংশীদারদের লাভ হবে। বিয়ের যোগ আছে।
মিথুন : চাকর ও কর্মচারীদের সঙ্গে বিবাদ মীমাংসা হবে। আয়ু বৃদ্ধি যোগ আছে।
কর্কট : চর্মরোগ হতে মুক্তি পাওয়া যাবে। স্ত্রী জমির মালিক হবে। তবে স্ত্রীর রোগ বাড়তে পারে।
সিংহ : গায়ের ব্যথা বাড়তে পারে। সাধকদের সিদ্ধিলাভ হবে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিন।
কন্যা : কর্মে বন্ধুদের সাহায্য পাওয়া সহজ হবে। সন্তানের কোনো সুখবর পাওয়া যাবে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন।
তুলা : আত্মীয়দের ব্যবহারে মানসিক আঘাত পাওয়ার সম্ভাবনা। বন্ধুদের জন্য দুশ্চিন্তা বাড়বে।
বৃশ্চিক : বাসার চাকরের জন্য অসুবিধা দূর হবে। আয় বাড়বে। ছোট ভাই-বোনের অসুখ বাড়তে পারে।
ধনু : গায়ের ব্যথা বাড়বে। সম্পদ বাড়বে। গুণীজনদের সম্মান বাড়বে।
মকর : ভ্রমণ যোগ থাকলেও পীড়ার যোগ আছে। মানসম্মান বাড়বে ও শত্রু দমন থাকবে।
কুম্ভ : ধর্মীয় কাজে ব্যয় বাড়বে। ভূসম্পদের জন্য ব্যয় বাড়বে। দালালি কাজে দ্বন্দ্ব হবে।
মীন : শরীরে আঘাত লাগতে পারে। ধর্মকর্মে অনুরাগ বাড়বে। মনের আশা পূরণ হবে।
