মুন্সিগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৬ পিএম

মুন্সিগঞ্জ সদর উপজেলার বল্লাল বাড়ি এলাকায় একটি নির্মাণাধীন বসতঘরের ভেতর থেকে মো. আরমান (৩) নামে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল ৩ টার দিকে করিম ব্যাপারীর নির্মাণাধীন বসতঘর থেকে সদরের হাতিমারা ফাঁড়ির পুলিশ সদস্যরা ওই মরদেহ উদ্ধার করে।

শিশুটিকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। নিহত শিশু মো. আরমান বল্লাল বাড়ি এলাকার ওমর আলীর ছেলে।

হাতিমারা পুলিশ ফাঁড়ির এসআই হোসেন আলী জানান, বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিল শিশু আরমান। এতে শুক্রবার বিকেলে বাবা ওমর আলী সদর থানায় সাধারণ ডায়েরি করেন।

শনিবার বিকেলে স্থানীয়রা নির্মাণাধীন বসতঘরের মেঝের বালিতে শিশুর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ বল্লাল বাড়ি এলাকায় ছুটে যায়। এ সময় সেখানকার করিম ব্যাপারীর নির্মাণাধীন বসতঘরের ভেতর মেঝের বালির ওপর থেকে শিশুর মরদেহ উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত