সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাজারের নিকটবর্তী সুন্দরবনের খোলপেটুয়া নদী উপকূল থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান শ্যামনগর থানার ওসি হাবিল হোসেন।
তিনি জানান, মুন্সিগঞ্জ বাজারের নিকটবর্তী সুন্দরবনের খোলপেটুয়া নদী উপকূল থেকে লুঙ্গি-পাঞ্জাবি পরিহিত এক বৃদ্ধের লাশ স্থানীয় জেলেরা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। প্রাথমিক দর্শনে লাশটি পুরুষ ও হিন্দু ব্যক্তির বলে মনে হয়েছে বলেই পুলিশকে জানায় জেলেরা। লাশের শরীরে কোনো ক্ষত চিহ্ন নেই।
ওসি হাবিল হোসেন জানান, পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরার উদ্দেশ্যে পাঠানো হচ্ছে।
