নিচু জাতের সহপাঠীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোয় এক তরুণীকে হত্যা করেছেন তার বাবা। সোমবার ভারতের অন্ধ্রপ্রদেশে এ ঘটনা ঘটেছে।
এনডিটিভি জানায়, সহপাঠীর সঙ্গে প্রেম ছিল বৈষ্ণবী নামে ২০ বছর বয়সী এ কলেজছাত্রীর। সোমবার সকালে বৈষ্ণবীর ঘর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে প্রতিবেশীরা।
এদিকে এ ঘটনায় তার বাবা ভেঙ্কা রেড্ডিকে পুলিশ আটক করেছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা শ্রীনিভাস রাও এনডিটিভিকে বলেন, “বৈষ্ণবীর পালিয়ে সহপাঠীকে বিয়ে করার পরিকল্পনার কথা জেনে ফেলেন বাবা ভেঙ্কা রেড্ডি। এতে তিনি মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেন।”
তিনি বলেন, “এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে এ হত্যাকাণ্ডের বিস্তারিত জানা যাবে।”
জানা গেছে, বৈষ্ণবীর প্রেমিক ছিলেন নিচু জাতের লোক। যার কারণে তার সঙ্গে মেলামেশা করতে মানা করেন বাবা ভেঙ্কা।
উল্লেখ্য, ভারতের অনেক রাজ্যে এখনো নিচু জাতের লোকদের সঙ্গে সন্তানদের বিয়ের স্বীকৃত নয়।
