ভাঙ্গা উপজেলার এসএসসি পরীক্ষা কেন্দ্রে অবৈধভাবে প্রবেশের দায়ে দুই সাংবাদিক পরিচয়দানকারীকে এক মাসের কারাদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন হাজি সাইফুল্লাহ শামিম ও রবিউল ইসলাম। তারা যথাক্রমে দৈনিক ভোরের ডাক ও জনতার সাংবাদিক বলে দাবি করেন। গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১১টার সময় উপজেলার সরকারি কে এম কলেজের পরীক্ষা কেন্দ্রে এসএসসির ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটেছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্তকর্তা মো. মুকতাদিরুল আহমেদ জানান, এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথমপত্র চলাকালে কেন্দ্র সচিবের অনুমতি ছাড়া ও জোরপূর্বক কথিত দুই সাংবাদিক পরীক্ষাকক্ষে প্রবেশ করেন।
