ভিয়েতনামে কিমের সঙ্গে ট্রাম্পের দ্বিতীয় বৈঠক

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৪ পিএম

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় বৈঠক হচ্ছে ভিয়েতনামে। ২৭ ও ২৮ ফেব্রুয়ারি মুখোমুখি হবেন এ দুই নেতা। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসে বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের সময় ট্রাম্প এ ঘোষণা দেন বলে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে। বৈঠকের বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমরা কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠায় ঐতিহাসিক প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমাদের জিম্মিরা বাড়ি ফিরেছে, পরমাণু পরীক্ষা বন্ধ হয়েছে এবং ১৫ মাসের বেশি সময় ধরে পরমাণু পরীক্ষা হয়নি। আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত না হলে, আমার মতে, এ সময়ে আমরা উত্তর কোরিয়ার সঙ্গে বড় যুদ্ধে লিপ্ত হলাম।’ তিনি আরও বলেন, ‘এখনো অনেক কাজ বাকি আছে। তবে কিম জং উনের সঙ্গে আমার সম্পর্ক ভালো।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত