মানিকগঞ্জে বেসরকারি দুই হাসপাতালকে জরিমানা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৭ এএম

মানিকগঞ্জে এ্যাপোলো ও সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জেলা সদরের ওই দুটি বেসরকারি হাসপাতালে গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়। এতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় এবং প্রতিশ্রুত সেবা যথাযথভাবে প্রদান না করায় এ্যাপোলো হাসপাতালকে ২০ হাজার এবং সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাকে সহযোগিতা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত