নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক ও মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত আবদুল্লাহ আল মামুন আশুলিয়ার বায়তুল মাহমুদ জামে মসজিদে ইমামতির পাশাপাশি একই এলাকার তারিকুল কুরআন মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করত। বুধবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১-এর অধিনায়ক সারওয়ার-বিন-কাশেম জানিয়েছেন। রাজধানীর কারওয়ান বাজারে সাংবাদিকদের তিনি বলেন, গত ২৭ জানুয়ারি দুপুরে শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের বাসায় ভুক্তভোগী ছাত্রী ছাড়াও আরও কয়েকজন পড়তে আসে। পড়ানো শেষে সবাইকে বের করে দিয়ে ঘর ঝাড়– দেওয়ার কথা বলে ওই ছাত্রীকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করে মামুন। ছাত্রী অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের ঘটনা তার বাবা-মাকে জানায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরদিন ২৮ জানুয়ারি মেয়েটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা করেন।
×
