প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আজ দুবাই যাচ্ছেন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০২:১৭ এএম

বিশ্ব সরকার সম্মেলনে (ডব্লিউজিএস) যোগ দিতে আজ শনিবার সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমেদ। দেশটির বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের মদিনাত জুমাইরাতে ১০-১২ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী এ সম্মেলন হবে।

এবারের সপ্তম ডব্লিউজিএসের পৃষ্ঠপোষকতা করবেন দেশটির উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন রাশেদ আল মাকতুম। ১৪০টি দেশের ৪০০০ জনের বেশি শীর্ষ কর্মকর্তা, রাষ্ট্র ও সরকারপ্রধান, ৩০টি আন্তর্জাতিক সংগঠন এবং উদ্যোক্তারা বিশ্বব্যাপী নাগরিকদের চাহিদাগুলো হ্রাস করে বিশ্বের ভবিষ্যৎকে আকৃষ্ট করতে একত্রিত হবেন এ সম্মেলনে। নানা দেশের ৬০০ স্পিকার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে দু’শরও বেশি ইন্টারেক্টিভ সেশনে অংশ নেবেন। এছাড়া বিশ্বের অন্তত ১০০ মন্ত্রী, ১২০টিরও বেশি দেশের রাষ্ট্রপতি এবং নেতৃত্বস্থানীয় আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা এতে উপস্থিত থাকবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত