ইসলাম ধর্ম গ্রহণ করলেন সুইডেনের নারী ফুটবল দলের অধিনায়ক

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:০৩ পিএম

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন খ্রিস্টধর্মের অনুসারী সুইডেনের জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক রঞ্জা অ্যান্ডারসন। তিনি দলের গোলরক্ষকও। সম্প্রতি সুইডেনের দৈনিক পত্রিকা ‘এক্সপ্রেসেন’কে  এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

দীর্ঘ গবেষণা ও বোঝাপড়ার পর ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ১৯ বছর বয়সী রঞ্জা অ্যান্ডারসন।

তিনি বলেন, ‘দীর্ঘ গবেষণার পর সিদ্ধান্তে পৌঁছলাম যে ইসলামই হচ্ছে আমার জন্য উপযুক্ত ধর্ম। যদিও মানুষ আমার এ সিদ্ধান্তের প্রতি ঘৃণা প্রকাশ করছে। কিন্তু মুসলিম হিসেবে আমি গর্ববোধ করি।’

রঞ্জা জানান, ১৫ বছর বয়সেই ছেলেবন্ধুর হাত ধরে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হন তিনি। এরপর দীর্ঘ সময় ধরে ইসলাম নিয়ে জ্ঞানার্জন করেন।

তিনি বলেন, ‘আমি দেখলাম, ইসলামে অনেক সুন্দর জিনিস রয়েছে। যা মূলত আমাকে আকর্ষণ করেছে। এরপর আমি মসজিদে যেতে শুরু করি।’

প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়নের দেশটির মুসলিম কাউন্সিলের হিসাব মতে, দেশটিতে মুসলমানদের জনসংখ্যা সাড়ে তিন লাখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত