চাঁদাবাজি বন্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৯ এএম

সিএনজি চালিত অটোরিকশা থেকে বেপরোয়া চাঁদাবাজিতে অতিষ্ঠ লক্ষ্মীপুরের চালক ও মালিকরা গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঝুমুর সিনেমা হল, কালীবাজার সড়ক, দক্ষিণ তেমুহনীসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। লক্ষ্মীপুর পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন চাঁদা না দিয়ে গাড়ি চালানোর নিশ্চয়তা দিলে অবরোধ উঠিয়ে নেন তারা।

লক্ষ্মীপুর-চন্দ্রগঞ্জ, রামগতি, রায়পুর ও রামগঞ্জ সড়কে সিএনজি অটোরিকশা চালাতে হলে প্রতিদিন প্রতি সিএনজি ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত কয়েকটি স্পটে চাঁদা দিতে হয় বলে চালকরা অভিযোগ করেন।

এছাড়াও পুলিশের নামে মাসোহারা ২শ থেকে ৩শ টাকা আদায় করা হয়। চাঁদা দিতে দেরি হলে গাড়ি আটক ও চালকদের মারধর করে। বিশেষ করে এসব চাঁদা আদায়ের নেতৃত্বে রয়েছে উত্তর তেমুহনীর চৌধুরী মিয়া প্রকাশ লেভার চৌধুরী, দক্ষিণ তেমুহনীর মিজান, ঝুমুর সিনেমা হল এলাকায় বেলাল হোসেন ও জকসিন বাজার এলাকায় ইউসুফ ও চরুরহিতার লেয়াকতসহ বেশ কয়েকজন চাঁদাবাজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত