নাইকো মামলা

খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২০ ফেব্রুয়ারি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০২:১৬ এএম

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত। গতকাল মঙ্গলবার আংশিক শুনানি নিয়ে এ দিন ধার্য করেন ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান।

পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে সাবেক কেন্দ্রীয় কারাগারের একটি ভবনে এ মামলার বিচারকাজ হচ্ছে। গতকাল আদালতে দুপুরে খালেদা জিয়াকে হুইল চেয়ারে করে হাজির

করা হয়। এদিন খালেদা জিয়ার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রেজ্জাক খান, এ জে এম মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

গতকাল খালেদা জিয়ার চিকিৎসার জন্য আদালতে আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। অন্যদিকে মামলার আসামি বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ নিজের পক্ষে শুনানি করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত