নর্দান ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৬ পিএম

খুলনায় নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (এনইউবিটি)-তে ‘জাতির জনক বঙ্গবন্ধু কর্নার’-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থগারে প্রধান অতিথি হিসেবে খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দীন জুয়েল এ কর্নারের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সেখ সালাউদ্দিন জুয়েল বলেন, তরুণ প্রজন্মকে পড়ালেখার পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে নিজদের গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছাতে মহান দায়িত্ব নিয়ে এনইউবিটি খুলনা কর্তৃক ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করা হয়েছে। এনইউবিটির এই বঙ্গবন্ধু কর্নারের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর আর্দশ ছড়িয়ে পড়বে।

অনুষ্ঠানে এনইউবিটি খুলনার উপাচার্য প্রফেসর  ড. আবু ইউসুফ মো. আব্দুল্ল­াহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. আব্দুল মতিন ও খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল সুজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত