চুয়াডাঙ্গার জীবননগরে লক্ষীপুরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকা অভিযুক্ত শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত শাহ আলম একই গ্রামের মৃত খালেক মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে জীবননগর উপজেলার ১ম শ্রেণির মাদ্রাসা ছাত্রী ৬ বছরের শিশুকে পাশের ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত শাহ আলম। এ সময় শিশুটি চিৎকার করলে তাকে ভুট্টাক্ষেতে রেখে পালিয়ে যায় অভিযুক্ত। পরে শিশুটির
পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পারলে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রোকনুজ্জামান রুবেল জানান, অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির অবস্থা বেগতিক হওয়ায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া জানান, এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে জীবননগর থানায় শিশুটির বাবা ধর্ষণ মামলা করেছেন। ঘটনার পর থেকে শাহ আলম পলাতক ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকা থেকে এই মামলার প্রধান আসামি শাহ আলমকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
