নিউমার্কেটে দোতলা নির্মাণে নিষেধাজ্ঞা হাইকোর্টের

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৩৫ পিএম

রাজধানীর নিউমার্কেটের দোতলায় দোকান তৈরির পরিকল্পনাকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
সিটি করপোরেশনের এই পরিকল্পনার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এই আদেশ দেন।
আদালত নিষেধাজ্ঞার কারণ হিসেবে জানায়, স্টিলের কাঠামো দিয়ে দোতলা নির্মাণ ১৯৫১ সালের মাস্টারপ্ল্যানের সঙ্গে সাংঘর্ষিক এবং এটি পরিবেশের জন্য ক্ষতিকর হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বর্তমান নিউমার্কেটের একতলা ভবনের ছাদে স্টিলের কাঠামো দিয়ে নতুন ১৭৮টি নতুন দোকান নির্মাণের পরিকল্পনা করে। 
গত বছরের ফেব্রুয়ারি মাসে এই পরিকল্পনা দিয়েছিল ডিএনসিসি।
ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ড. দেওয়ান আমিনুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল ব্যাপারী এ পরিকল্পনার নিষেধাজ্ঞা চেয়ে গত বছর ফেব্রুয়ারিতে রিট আবেদন করেন।
এই রিটের পর গত বছর ১২ ফেব্রুয়ারি ডিএসসিসি’র পরিকল্পনার ওপর স্থগিতাদেশ দিয়ে পরিকল্পনা কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে রুল জারি করেছিলেন আদালত। 
ওই রুলের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার নিষেধাজ্ঞার রায় দেন হাইকোর্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত