বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৩৮ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। গতকাল বৃহস্পতিবার ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবগঠিত ১২১ সদস্যের কমিটি শ্রদ্ধা জানায়।এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ সংগঠনের সভাপতি ও র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, সাধারণ সম্পাদক উপ-পুলিশ কমিশনার প্রলয় কুমার ও নতুন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।পরে আইজিপি কমিটির সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং পরিদর্শন শেষে জাদুঘরে রক্ষিত বইয়ে স্বাক্ষর করেন।বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পুলিশে কর্মরত বিসিএস ক্যাডারদের প্রতিনিধিত্বকারী সংগঠন। গত ৭ ফেব্রুয়ারি সংগঠনের ৩৯তম বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বেনজীর আহমেদকে সভাপতি ও প্রলয় কুমারকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত