সোহেল তাজ আসছেন আপনার দরজায়, 'আর ইউ রেডি?’ (ভিডিও)

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪০ পিএম

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ যেকোনো সময় হাজির হতে পারেন আপনার বাড়ি। নিজের ফেসবুক পেজেই এমনটা জানিয়েছেন তিনি। সঙ্গে আপলোড করেছেন একটি ভিডিও। শুক্রবার ‘আর ইউ রেডি?’ লেখা সে ভিডিওর মূল বিষয় 'সোহেল তাজ আসছে আপনার দরজায়'।

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ নিয়মিতই তার পেজ সচল রাখেন।

শুক্রবারের আপ করা ভিডিওতে দেখা যায়, টি-শার্টের ওপর কোর্ট পড়ে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হচ্ছেন সোহেল তাজ। এরপর অনেকটা ফিল্মি স্টাইলে কোনো এক বাড়িতে গিয়ে দরজায় নক করছেন। সঙ্গে সঙ্গে লেখা উঠলো- ‘সোহেল তাজ আসছে আপনার দরজায়। আপনি রেডি তো?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত