নাটোরের বাগাতিপাড়ায় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এর চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।গতকাল শুক্রবার সকালে এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয়। ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাস থেকে শুরু করে কদমতলা মোড় হয়ে ক্যাম্পাসে ফিরে আসে।পরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পতাকা উত্তোলন করে দিবসের কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল এবং কোষাধ্যক্ষ লে. (অব.) হামিদুল হক, পিএসসি। জাতীয় পতাকাকে সালাম প্রদান, শান্তি ও সমৃদ্ধির প্রতীক পায়রা উড়িয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়।
দুপুরে জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের সুখ, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত এবং বিকেলে শিক্ষক বনাম শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
