যুক্তরাষ্ট্রে ২০১৮ সালে গুলিতে নিহত ১২০০ শিশু

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪০ পিএম

যুক্তরাষ্ট্রে ২০১৮ সালে গুলিতে অন্তত ১২০০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে দ্য মিয়ামি হেরাল্ড। নিহতদের মধ্যে ৮০ জনের বেশি শিশু রয়েছে যাদের বয়স তিন বছরের নিচে। গত বছরের ১৪ ফেব্রুয়ারি দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ডের মেজরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে এক বন্দুকধারীর গুলিতে ১৭ জন শিক্ষার্থী নিহত হয়। ওই ঘটনার পর দ্য মিয়ামি হেরাল্ড, ক্যাকক্ল্যাচি নিউজ গ্রুপ এবং দুই শতাধিক কিশোর রিপোর্টার দেশব্যাপী গুলিতে নিহত শিশুদের তালিকা তৈরি করে। দ্য ট্রেস নামের এই প্রকল্পের আওতায় তারা নিহত শিশুদের পরিবারের আকুতি এবং বিভিন্ন বিষয় তুলে ধরে, যা সিন্সপার্কল্যান্ড.ওআরজি নামের একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পার্কল্যান্ডের ঘটনার পর যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক নিয়ন্ত্রণ আইন নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে শিক্ষার্থীরা। তখন সরকারের প্রতি বন্দুক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করতে চাপ প্রয়োগ করা হয়। কিন্তু ট্রাম্প প্রশাসন ব্যাপক চাপের মুখেও অস্ত্র বাণিজ্য থেকে সরে আসেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত