একজন ডাক্তারের পুড়ে যাওয়া হাতের ছবি

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১২ এএম

বৃহস্পতিবার রাতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আগুনের ঘটনায় অকুতোভয় কাজ করেছেন সেখানে কর্মরত ডাক্তাররা। তারা অসম সাহসে ১২ শ রোগীকে সরিয়ে নিয়েছেন বিভিন্ন স্থানে। তাদের এ তৎপরতা প্রশংসিত হচ্ছে ফেসবুকজুড়ে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রক্তরোগ বিভাগের রেসিডেন্ট ডা. গুলজার হোসেন উজ্জ্বল তার লেখায় জানান, 'সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি কনসালট্যান্ট ডা. Farhad Uddin Ahmed ভাইয়ের স্ট্যাটাস পড়ে জানলাম অভাবনীয় অতুলনীয় মানবিকতায়, সাহসে আর বুদ্ধিমত্তায়, চিকিৎসক, সেবিকা, হাসপাতালের ছাত্রছাত্রী, কর্মচারীর বদৌলতে বেঁচে গেল অনেক অসহায় মুমূর্ষু প্রাণ'।

ফেসবুকে অনেকে বলেন, সোহরাওয়ার্দী হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় কোনো ক্যাজুয়ালটি ছাড়া এত অসুস্থ রোগীকে বাঁচানো হলো, নিরাপদে সরিয়ে নেওয়া হলো, এই কাজগুলো মূলত করেছে ডাক্তাররা।

তারা বলেন, অনেক ডাক্তারের ক্যাজুয়ালটি (আহত) হয়েছেন, নিজেরা পুড়েছে কিন্তু রোগীদের কোনো ক্যাজুয়ালটি হতে দেয়নি।

একজন ডাক্তারের পুড়ে যাওয়া একটি হাতের ছবি দিয়ে ফেসবুকে লেখা হয়, 'এই যে এত বড় একটা মহান কাজ ডাক্তাররা করল, সে জন্য কোনো মহলের পক্ষ থেকে, কোনো মানুষের পক্ষ থেকে, কোনো ফেসবুকারদের পক্ষ থেকে আমি কোনো ডাক্তারকে একটা ধন্যবাদ পর্যন্ত দিতে দেখলাম না! আমরা গুনতে পারি না কিন্তু কম পড়লে বুঝি'।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত