প্রথম পর্বের আখেরি মোনাজাত

লাখো মুসল্লির আমিন ধ্বনিতে মুখরিত ইজতেমা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৬ এএম

দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে শুরু হওয়া মোনাজাত শেষ হয় ১১টা ৬ মিনিটে। এতে লাখো মুসল্লি অংশ নিয়েছেন।

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ৫৪তম এ আয়োজনের প্রথম পর্ব।

রোববার বাদ ফজর দ্বিতীয় পর্ব শুরু হয়ে সোমবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

শুক্রবার আম ও খাস বয়ান, তালিম ও তাশকিল, নামাজ-কালাম ও জিকির-আসকারের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম দিন।

এদিন জুমার জামাতে শরিক হন কয়েক লাখ মুসল্লি। মাঠে জায়গা না পেয়ে আশপাশের রাস্তা, বাড়িঘর, দোকানপাট এমনকি নদী ও সড়কে বিভিন্ন যানবাহনেও শরিক হন জুমার জামাতে। তাবলিগের শূরা সদস্য মাওলানা জোবায়ের আহমেদ এ জামাতে ইমামতি করেন।

শুক্রবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত