দোহাজারীতে ভূমিমন্ত্রী উচ্চশিক্ষিত নয় সুশিক্ষিত নাগরিক প্রয়োজন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৮ এএম

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আলোকিত সমাজ গড়ে তুলতে হবে। এ জন্য উচ্চশিক্ষিত নয়, সুশিক্ষিত নাগরিকের প্রয়োজন।’ গতকাল শনিবার দোহাজারীর জামিজুরী এলাকায় আসহাব সিরাজ স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বিগত আমলে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। তারা হাওয়া ভবন করে দেশের সম্পদ লুট করে খেয়েছে। দক্ষিণ চট্টগ্রাম ছিল অন্ধকারে, আজ শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে আলোকিত হয়ে উঠেছে।’ হাজি আসহাব মিয়া ফাউন্ডেশনের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদের হুইপ শামসুল হক চৌধুরী, চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত